হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দেশটির রাজধানী নয়াদিল্লির কাছের গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ৭৯ বছর বয়সী এই রাজনীতিককে হাসপাতালে নেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন তিনি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সবরকম পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গুরুগ্রামের একটি বিশেষায়িত হাসপাতালে সোনিয়া গান্ধীর ছোট একটি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। বর্তমানে সেখানে তার বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

এর আগে গত মার্চে তীব্র জ্বর নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সে সময় চিকিৎসকেরা তার শরীরে সংক্রমণ শনাক্ত করেন এবং ওষুধের মাধ্যমে চিকিৎসা দেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেও রাখা হয়েছিল তাকে।

আরও পড়ুন: তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র–চীন সংঘাতের আশঙ্কা

এরও আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল কংগ্রেসের এই নেত্রীকে। তখন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে কাশিজনিত সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নির্দিষ্ট সময় পরপর স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ৭৯ বছরে পা দেন ভারতের এই বর্ষীয়ান রাজনীতিবিদ।