ইরানের বিভিন্ন জায়গায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১:৪২ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা ১২তম দিনের মতো দেশটিতে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে জানায়, যুক্তরাষ্ট্রের সেনারা বুশেহরের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আরও পড়ুন: কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫

ফার্স নিউজকে বুশেহরের উপ-গভর্নর জানান, এদিন তাদের এলাকায় দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর আগে স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রথম হামলা হয়।

বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ‘আমি কাতারে হামলা করেছি, সেখানে বোমা মেরেছি’

এরও আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় দুইজন নিহত হন। সীমান্ত ক্রসিংটির কর্মকর্তারা জানান, হামলার পরও ত্রাণ কার্যক্রম চলমান থাকায় সীমান্ত খোলা রাখা হয়েছে।

হামলায় দুইজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১১ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিল। তবে সাম্প্রতিক হামলার ঘটনায় সেই সমঝোতা কার্যত ভেস্তে গেছে।

টানা ১২ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

সূত্র: ফার্স নিউজ, তাসনিম নিউজ