ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ‘মেল অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৯ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: ওয়ালটনে নিয়োগ: ম্যানেজার পদে আবেদন চলছে
আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা, এমএস এক্সেল ও এমএস অফিস ব্যবহারে পারদর্শিতা এবং ডিজিটাল ডেটা সংগ্রহ ও আইএম সিস্টেম ডেভেলপমেন্টে কাজের সক্ষমতা থাকতে হবে। প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
পদটি ফুলটাইম এবং কর্মস্থল কক্সবাজারের উখিয়া। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন: প্রিমিয়ার ব্যাংকে চাকরির সুযোগ
এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, সাপ্তাহিক দুই দিন ছুটি এবং একটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে আগ্রহীদের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।





