মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের নিয়োগ, আবেদন শেষ আজ
মহিলাবিষয়ক অধিদপ্তরের ৬টি পদে ৭৩১ জন জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায়। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৮ জুলাই সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করতে হবে https://dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
অধিদপ্তর জানিয়েছে, একই গ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময় ও একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে। এ কারণে একজন প্রার্থীকে একই গ্রেডের একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া, ২০২২ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা পূর্বের আবেদনের ভিত্তিতেই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আরও পড়ুন: ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বয়সসীমা
২০২৬ সালের ১ জুলাই তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ট্রেড ইনস্ট্রাক্টর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। বয়স প্রমাণে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন করার নিয়ম
প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণের সময় সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সব শিক্ষাগত যোগ্যতার তথ্য উল্লেখ করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার সনদ সংযুক্ত করার সুযোগ থাকবে না।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের All Jobs Portal-এ পাওয়া যাবে। চূড়ান্ত নিয়োগে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।
আবেদন ফি
ক্রমিক ১–৫ নম্বর পদের জন্য: পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ১১২ টাকা।
ক্রমিক ৬ নম্বর পদের জন্য: পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা।
অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য: সব গ্রেডের ক্ষেত্রে মোট ৫৬ টাকা।
আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের এসএমএস পদ্ধতিতে আবেদন ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণ করা হবে না।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর।





