স্বপ্নে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:০৩ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এসিআই পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের রিটেল চেইন শপ স্বপ্ন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র নেগোশিয়েটর পদে একজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি প্রতিষ্ঠানের হিমায়িত খাদ্য ও ফ্রিজার অবকাঠামো বিভাগে। এ পদে নির্বাচিত প্রার্থীকে ফুলটাইম ভিত্তিতে কাজ করতে হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা

আরও পড়ুন: মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সিনিয়র নেগোশিয়েটর পদে আবেদনের জন্য প্রার্থীকে মার্কেটিং অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি রিটেল স্টোরে কাজের দক্ষতা থাকতে হবে। প্রার্থীর কমপক্ষে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ-সুবিধা

আরও পড়ুন: ওয়ালটনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নির্বাচিত প্রার্থীকে মাসিক ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এর বাইরে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের তথ্য

প্রতিষ্ঠান: এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)

পদ: সিনিয়র নেগোশিয়েটর

বিভাগ: হিমায়িত খাদ্য ও ফ্রিজার অবকাঠামো

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ৫০,০০০–৮০,০০০ টাকা মাসিক

আবেদন শুরু: ২৯ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.aci-bd.com

আগ্রহী প্রার্থীরা স্বপ্নের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।