৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:১২ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা করতে হাইকোর্টের নির্দেশ

এর আগে গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাড়ি থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। মিনারুল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে গত ২৭ মে আইভীকে দুই দিনের রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠানো হয়। আজ হাইকোর্টের জামিন আদেশের ফলে তিনি মুক্তির আইনি সুযোগ পেলেন।

আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থায়ী করতে আইনি নোটিশ, ২৪ ঘণ্টার আলটিমেটাম