আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি সাকিবের শ্রদ্ধা
ছবিঃ সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে লেখা ছিল, “২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”
আরও পড়ুন: মেঘলার ঘূর্ণিতে পাকিস্তান গুটিয়ে, ফাইনালে টাইগ্রেসরা
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্টে ভক্ত-সমর্থকরা ভাষা শহীদদের স্মরণ করে বিভিন্ন মন্তব্য করেন। মহান শহীদ দিবসে ক্রীড়াঙ্গনের এই তারকার এমন শ্রদ্ধা জানানোর বিষয়টি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।





