ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের জন্য অগ্নিনিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রাজধানীতে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ক্র্যাবের ৪৮ জন সদস্য অংশগ্রহণ করেন।

গত ২ আগস্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। ২ ও ৩ আগস্ট অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা এবং সংবাদ সংগ্রহের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুন: গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার

উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার), সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তফা মোহসীন, বিএফএম এবং ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

আরও পড়ুন: ডিআরইউ ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বৃহস্পতিবার

ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় ঝুঁকি মোকাবিলা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।