১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ
পবন কল্যাণ এবং আনা লেজনেভা। ছবিঃ সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের তৃতীয় সংসারেও ভাঙনের সুর। রুশ অভিনেত্রী আনা লেজনেভার সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারা। গেল সোমবার রাতে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান পবন ও আনা। তবে আলাদা হলেও সন্তানদের দায়িত্বশীল অভিভাবক এবং ভালো বন্ধু হিসেবে থাকার কথা জানিয়েছেন তারা।
২০১১ সালে তেলুগু সিনেমা ‘টিন মার’-এর শুটিংয়ে পরিচয় হয় পবন ও আনার। দুই বছর প্রেমের পর ২০১৩ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন তারা। এ দম্পতির দুই সন্তান রয়েছে। এর আগে ১৯৯৭ সালে নন্দিনী এবং ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেছিলেন পবন। তবে কোনো সংসারই টেকেনি। এবার তৃতীয় দাম্পত্য জীবনেরও ইতি টানলেন এই অভিনেতা।
আরও পড়ুন: ইমরান হাশমির সিনেমার যে গানগুলো আজও প্রেম-বিরহের সঙ্গী





