সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৯ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ অবস্থায় গত কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন আমির খসরু। সর্বশেষ তিনি বিএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যা ৭টার কিছু আগে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

সাংবাদিক আমির খসরু দীর্ঘদিন ধরে ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতা অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদান ছিল।

তাঁর মৃত্যুতে সাংবাদিক ও সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: সত্যের আরাধনাই সাংবাদিকতা, জনগণ ছাড়া কারও কাছে সাংবাদিকদের দায়বদ্ধ নেই: কাদের গনি চৌধুরী