জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ (১ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় তিনি ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
এর আগে আইজিপি সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ অন্যান্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি মোনাজাতে অংশগ্রহণ করেন।





