কেরানীগঞ্জের ডাকাতের হাতে জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২:৩৯ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল প্রবেশ করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের চারপাশ পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘিরে রেখেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব এসে উপস্থিত হয়। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতরে গ্রাহক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে। ব্যাংকের ভেতরে কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাত দল জিম্মি করে রেখেছে। ব্যাংক ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।