শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ: সংঘর্ষে আহত অন্তত ৪০ শিক্ষার্থী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ১:০৫ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে রয়েছেন—আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) সহ আরও অনেক শিক্ষার্থী।

আরও পড়ুন: দুর্গাপূজা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপিদের কঠোর নির্দেশনা

আহতদের অভিযোগ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে অনেকে আহত হন এবং এলাকা ব্যাপক উত্তেজনাকর হয়ে ওঠে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত প্রায় ৪০ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় সচিবালয়ের আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং জনমনে চরম উদ্বেগ তৈরি হয়।

আরও পড়ুন: আভানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, দাবি ইউনিভার্সেল মেডিকেলের