জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীবের পিতাকে তারেক রহমানের উপহার
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীব সরকারের অসুস্থ মাতার জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম শহীদ ডা. সজীবের পিতার কাছে উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।
আজ ১৭ অক্টোবর, শুক্রবার, মৌচাকে বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: রফিকূল ইসলাম শহীদ ডাঃ সজীবের পিতাকে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ তুলে দেন। এ সময় ডাঃ রফিক শহীদ পরিবারটিকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন তিনি।”
আরও পড়ুন: বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০১ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
এ সময় শহীদ ডাঃ সজীবের পিতা হালিম সরকার বলেন, “আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এর পূর্বে তিনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। আজকে এই সহযোগিতা আমার পরিবারটি বেঁচে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
উল্লেখ্য, শহীদ ডাঃ সজীবের মাতা দীর্ঘ ১ বছর যাবত শয্যাশায়ী। তাকে ২৪ ঘন্টা অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া
এ সময় উপস্থিত ছিলেন ডাঃ আহমেদ সামি আল হাসান ইমন, ডাঃ সাইফুল ইসলাম বাদশা, ডাঃ মমিন আনসারী, ডাঃ মিজানুর রহমান, মুসরিক সহ অন্যান্য প্রমুখ।





