বিমান বাহিনী প্রধানের বৈদেশিক সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন। তিনি গত শনিবার (২৫ অক্টোবর) বৈদেশিক সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেন।
বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত Seoul International Aerospace & Defense Exhibition (ADEX)-2025-এ অংশ নিতে কোরিয়া সফর করেন।
আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। সফরটি দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও প্রযুক্তিগত বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।
উক্ত প্রদর্শনীতে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও বেসামরিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান গত ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) সরকারি সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।





