খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৭ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, “খালেদা জিয়ার আসনে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। তিনি প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। তার আপসহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।”

আরও পড়ুন: ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “দলের কাছে সহযোদ্ধাদের মধ্যে তারেক রহমান, জামায়াত ইসলামের আমির, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু এবং গণঅধিকার পরিষদের নুরুল হক নুর প্রার্থী হয়েছেন। এনসিপি তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংসদে নিয়ে আসার পরিকল্পনা করছে।”

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭ আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, বেগম খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির এই ঘোষণার একদিন পরই এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হলো।

আরও পড়ুন: আওয়ামী ফ্যাসিবাদী আমলের অপরাধীদের বিচার নিশ্চিতে গণশুনানির উদ্যোগ

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, “নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতাদের ঐক্য প্রতিষ্ঠা করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে সংসদে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা সম্ভব হবে। আমরা আশা করি, বিভিন্ন দলের সহযোদ্ধারা একসঙ্গে কাজ করে দেশের গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করবেন।”