অনশনের কারণে কিডনিতে জটিলতা, লাগবে ডায়ালাইসিস: তারেক
নিবন্ধনের দাবিতে টানা ১৩৩ ঘণ্টা অনশন করার কারণে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানের কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পানি না পান করায় তার শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্যও নষ্ট হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার কিডনিতে সমস্যা নিরসনে কয়েকটি ডায়ালাইসিস প্রয়োজন হবে। এ কারণে তাকে আরও দুই থেকে তিন দিন হাসপাতালে থাকতে হবে।
আরও পড়ুন: জিডির এক মাস পরও ঘটনাস্থলে যায়নি পুলিশ, পরিবারের উদ্বেগ-আতঙ্ক
তারেক রহমান বলেন, “অনশনের কারণেই মূলত কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। এখন ওষুধ নিচ্ছি, ডাবের পানি খাচ্ছি। পাশাপাশি ডাক্তার বলেছেন, ডায়ালাইসিস করাতে হবে।”
এর আগে টানা ১৩৪ ঘণ্টা অনশন শেষে গত রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমানের অনশন ভাঙান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এরপর তাকে দ্রুত একটি অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয়ের সিঁড়ি বেয়ে বৈঠকে গেলেন প্রধানমন্ত্রী
চিকিৎসকরা জানিয়েছেন, অনশনের দীর্ঘস্থায়ী প্রভাবে তার শারীরিক অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে, তবে চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে উন্নতি হচ্ছে।





