প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০২ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে তিনটি দলের পক্ষ থেকে দুইজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে আছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

তাৎক্ষণিকভাবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও রাজনৈতিক সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনায় আসতে পারে।