কেন্দ্রে স্বস্তি, ভোট দিতে পেরে খুশি— বলছেন ভোটাররা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনের বাড্ডা বেরাইদের একেএম রহমত উল্লাহ কলেজ কেন্দ্র এলাকায় সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ১২ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল ৮টার দিকে এ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

সরেজমিনে দেখা যায়, ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই পুরুষ ও নারী ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়। ভোটাররা উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কেন্দ্রে উপস্থিত হন। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রী তারেক রহমানের

কেন্দ্রে ভোট দিতে আসা রহিমা খাতুন (৪৬) জানান, এটি তার জীবনের দ্বিতীয় ভোট। তিনি বলেন, ‘আগেও একবার ভোট দিয়েছিলাম। আওয়ামী লীগের সময়ের ভোটগুলোতে অংশ নিইনি। এবার ভোটের পরিবেশ ভালো মনে হয়েছে।’

একই কেন্দ্রে প্রথমবার ভোট দেওয়া ভোটার রহিমা ইসাম বলেন, ভোট নিয়ে কিছুটা আতঙ্ক থাকলেও কেন্দ্রে এসে স্বাভাবিক পরিবেশ পেয়েছেন। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ভোটার মো. আব্দুল জানান, ভিড় এড়াতে তিনি সকালে এসে নিরাপদ পরিবেশে ভোট দিয়েছেন।

ঢাকা-১১ আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ড. এম এ কাইয়ুম। এছাড়া ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে মোট ভোটার প্রায় সাড়ে তিন লাখ। ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে এ আসনের নির্বাচনী ফলাফল নির্ধারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।