পিরোজপুর-২ আসনের এমপি সোহেল মনজুর সুমন প্রতিমন্ত্রী পদে নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩৮ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমনকে প্রতিমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা এমপি সোহেল মনজুরকে প্রতিমন্ত্রী পদে দেখতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আরও পড়ুন: যাকাতের সঠিক ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, মোঃ রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে বিকেলে, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করেন।

আরও পড়ুন: যুদ্ধ, ভিসা জটিলতার ফাঁদে প্রবাসী শ্রমবাজার,সহায়তায় হটলাইন চালু