প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগের সকালে জাতীয় সংসদে শপথ নেয়ার পর সংসদীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে বিএনপি দলীয় সংসদ সদস্যরা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রেসিডেন্ট মো. সাহবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যোগ দিয়েছেন।
আরও পড়ুন: শপথ নিলেন বিএনপির ২৫ মন্ত্রী
শপথের পর মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি মন্ত্রিসভার নতুন সদস্যদের পর্যায়ক্রমে নাম ঘোষণা করেন। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নতুন মন্ত্রীদের শপথ পাঠ করাতে শুরু করেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।
তাদের শপথ শেষে প্রতিমন্ত্রীদের শপথ পড়ান প্রেসিডেন্ট। শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি সহস্রাধিকের বেশি অতিথি উপস্থিত আছেন।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন





