একুশে ফেব্রুয়ারিতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২০ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার-এর প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

ডিএমপি কমিশনার বলেন, “কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও হবে না।” তিনি জানান, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। শহীদ মিনার ও আশপাশ এলাকায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

নির্দিষ্ট পথ ব্যবহারের অনুরোধ

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

শ্রদ্ধা জানাতে আগতদের পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড ব্যবহার করার অনুরোধ জানান তিনি। অন্য কোনো সড়ক ব্যবহার না করতে বলা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর বা চাঁনখানপুল দিয়ে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া শহীদ মিনার প্রাঙ্গণে কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন না করার অনুরোধ করেন ডিএমপি কমিশনার।

এ সময় র‍্যাব-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা ও ডগ স্কোয়াডসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশ এলাকায় ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।