যুগ্ম জেলা জজ কামরুল হাসানকে স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস নিয়োগ
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) কামরুল হাসান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন সালাহউদ্দিন আহমদ।
সহকারী একান্ত সচিবদের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী (নবম গ্রেড) ২২০০০-৫৩০৬০/- টাকা বেতন স্কেলে নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুন: ডিএসসিসিতে সহকারী একান্ত সচিব পদে ফখরুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যতদিন নিজ পদে থাকবেন বা সংশ্লিষ্টদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের ঘটনা বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ সূচনা: ডা. শফিকুর রহমান





