বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশিদের জন্য খুব শিগগিরই ভারতীয় ভিসা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: এজেন্সি নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ২৫ প্রধান, ৩১২ সহযোগী নিয়ে প্রশ্ন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যাতে বাংলাদেশের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারেন।
এদিন তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ করেন।
আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





