প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল নিযুক্ত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৩৯ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা ও মো. জাহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পৃথক প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগ নিশ্চিত করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপ-প্রেস সচিবরা অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি পর্যন্ত কার্যকর থাকবে, যা আগে ঘটে তা বিবেচ্য।

আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে ঢাকায় ৩ দিনের ‘সেইফকন ২০২৬’ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

এই পদে নিয়োগের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর সরকারি যোগাযোগ ও প্রেস ব্রিফিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।