নারীর ক্ষমতায়নে জিয়াউর রহমানের ভিত্তিকে শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৪০ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করে গেছেন, সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া—এ মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: পাটশিল্পের বিকাশে বাড়বে কর্মসংস্থান: পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম

রাষ্ট্রপতি বলেন, নারীশিক্ষায় বেগম খালেদা জিয়ার নেওয়া নানা পদক্ষেপ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। তাঁর নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় গৃহীত উদ্যোগগুলো বিশ্বব্যাপী স্বীকৃতি ও সুনাম অর্জন করেছে।

এ সময় নারী অধিকার রক্ষায় বিএনপি সরকারের ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি। নারীদের অধিকার সুরক্ষায় নেওয়া এসব উদ্যোগ বাস্তবায়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

আরও পড়ুন: ‘ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক ফোঁটাও বাড়বে না’: বাণিজ্যমন্ত্রী

এর আগে অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে আরও পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ও খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি বলেন, নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে সব নারী নিরাপদ থাকবেন। নারী দিবস সাম্য, ন্যায্যতা ও ন্যায়বিচারের অঙ্গীকারের প্রতীক হোক।