১৭ বছর পর দেশে ঈদ উদযাপন

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ১:১৮ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ৩ মন্ত্রীকে নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরে বাংলা নগরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

আরও পড়ুন: ঢাকায় প্রথম সফরেই ইতিবাচক বার্তা দিলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে এটি তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। এর আগে তিনি প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থানকালে ঈদ উদযাপন করেছেন। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারের সঙ্গে দেশে ফেরার পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।