প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৫৬ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় হাইকমিশনের সূত্রে জানা যায়, চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন – “মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে মুসলমানরা বিশ্বজুড়ে রোজা ও প্রার্থনার মাধ্যমে পুণ্যময় সময় কাটিয়েছেন। তিনি বলেন, “ঈদুল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি।”

চিঠিতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়। নরেন্দ্র মোদি তারেক রহমানকে সর্বোচ্চ সম্মানের আশ্বাস গ্রহণের অনুরোধ জানান।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ