বায়তুল মোকাররমে ঈদের জামাতে ইমামতি করবেন যারা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারের ঈদ জামাত অনুষ্ঠিত হবে পাঁচটি সময়সূচিতে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মসজিদে প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়, এরপর যথাক্রমে ৮টা, ৯টা, ১০টা ও সকাল পৌনে ১১টায় পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে দায়িত্বে থাকবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও শেষ জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।
মসজিদ কর্তৃপক্ষ জনসাধারণকে সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যময় ঈদ জামাতের জন্য আগেই পৌঁছাতে অনুরোধ করেছেন।
আরও পড়ুন: যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি





