মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৪৩ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

আরও পড়ুন: আভানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, দাবি ইউনিভার্সেল মেডিকেলের

প্রতিমন্ত্রী বলেন, “যারা ইরানে থাকতে চাচ্ছে, তাদের যাতে সুরক্ষিত থাকতে পারে, সে ব্যবস্থা আমরা গ্রহণ করছি। যারা দেশে ফেরত আসতে চাচ্ছে, তাদের জন্যও নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করা হচ্ছে।”

তিনি আরও জানান, ইরান থেকে আজারবাইজান হয়ে কিছু বাংলাদেশিকে দেশে ফিরানো হচ্ছে। পাশাপাশি, বাংলাদেশ কূটনীতি ও সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার অবসান আশা করছে।

আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

সূত্র: বিবিসি বাংলা