প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ৭:১৮ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেন একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” তিনি আরও বলেন, দেশের মানুষ যে ধরনের রাষ্ট্রব্যবস্থা ও উন্নয়ন প্রত্যাশা করে, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে সংঘটিত ঘটনাপ্রবাহে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে তিনি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা