ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ১:৩০ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ক্রীড়া খাতে নতুন যুগের সূচনা করে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এবারের ক্রীড়া ভাতা কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”। এর মাধ্যমে ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছে সরকার।

আরও পড়ুন: চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ প্রদান করা হয়েছে। বেতনের পাশাপাশি তাদের সরকারি সম্মাননাও দেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা হবে।

এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত ক্রীড়াবিদদের প্রতি চার মাস অন্তর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। যারা নির্ধারিত মান ধরে রাখতে পারবেন, তারা সুবিধা অব্যাহত রাখবেন; আর পারফরম্যান্সে ঘাটতি হলে তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকবে।

আরও পড়ুন: আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার

তবে সবার জন্য সমান বেতন নির্ধারণ করা হলেও এর সুনির্দিষ্ট পরিমাণ এখনো ঘোষণা করা হয়নি। এ বিষয়ে ঘোষণা প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে জানা গেছে।