বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ অনুষ্ঠিত হবে ৫–৯ এপ্রিল
বাংলাদেশ বিমান বাহিনী তাদের বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ আগামী ০৫ এপ্রিল থেকে ০৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন বিমান ঘাঁটি ও ইউনিটে আয়োজন করতে যাচ্ছে।
এই মহড়ার মাধ্যমে বিমান বাহিনী তাদের সার্বিক যুদ্ধ সক্ষমতা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়ন ও উন্নয়ন করবে। মহড়ার সময় বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে ব্যাপকভাবে অংশগ্রহণ করবে এবং আধুনিক এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: মেট্রোরেলে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়
মহড়ায় যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট, সারফেস টু এয়ার মিসাইল (SAM) ইউনিট এবং আনম্যানড এরিয়াল সিস্টেম (UAS) সহ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিট সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের এয়ার ওয়ারফেয়ার কৌশল অনুশীলন করবেন।
এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং)-এর বিভিন্ন ইউনিটও মহড়ায় অংশগ্রহণ করছে। এই যৌথ অংশগ্রহণ দেশের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা





