অধ্যাদেশ আইন হলে তবেই স্থানীয় নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৩৩ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে। সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন হিসেবে প্রণয়ন করা হবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি যারা জনগণের পাশে থেকে কাজ করেছেন এবং জাতীয় নির্বাচনে মনোনয়ন পাননি, তাদেরকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হলেও তাদের কার্যক্রম জবাবদিহিতার আওতায় থাকবে।