প্রধানমন্ত্রীকে স্মৃতিময় দুই ছবি উপহার দিলেন মার্কিন রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে স্মৃতিময় দুটি ঐতিহাসিক ছবি উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় তিনি হোয়াইট হাউজের একটি প্রতিরূপও উপহার দেন।
রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দুর্গাপূজা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপিদের কঠোর নির্দেশনা
তিনি জানান, রাষ্ট্রদূতের উপহার দেওয়া দুটি ছবির একটিতে রয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। অন্য ছবিটিতে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ।
জানা যায়, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের আগস্টে যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: আভানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, দাবি ইউনিভার্সেল মেডিকেলের
অন্যদিকে, খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে যান এবং ১৯৯২ সালের ১৯ মার্চ হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন।





