গণভোটের রায় কার্যকর না করার অভিযোগ

১২ এপ্রিল থেকে সারাদেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 গণভোটের রায় কার্যকর না করার অভিযোগ তুলে সরকারবিরোধী অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোট। এ ইস্যুতে সারা দেশে বিক্ষোভ-সমাবেশসহ একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

জোটের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৯ এপ্রিল রাজধানীর শাহবাগে লিফলেট বিতরণ করা হবে।

এছাড়া ১১ এপ্রিল দেশের বিভিন্ন উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে। ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ দিনে, ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে একটি সেমিনারের আয়োজন করা হবে।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মিয়া গোলাম পরওয়ার জানান, ঘোষিত কর্মসূচির মাধ্যমে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে জনমত গড়ে তোলা হবে।

অন্যদিকে, মামুনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলো কার্যকর ভূমিকা রাখছে না।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোটের আন্দোলন অব্যাহত থাকবে।