আগামীকাল ১৩৩ অধ্যাদেশ সংসদে পাস নিয়ে সংবাদ সম্মেলন, বক্তব্য দেবেন আইনমন্ত্রী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:১৯ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে পাসের বিষয়ে আগামীকাল (১২ এপ্রিল) একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার বিকাল ৩টায় বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান বক্তব্য প্রদান করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চিফ হুইপ মো. নুরুল ইসলাম।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

সরকারি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে অনুমোদনের বিষয়টি নিয়ে এ সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

উক্ত সংবাদ সম্মেলনে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা