সেনাবাহিনী রাষ্ট্রের সম্পদ, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা জরুরি: তারেক রহমান
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়—এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এসব কথা বলেন। তিনি সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
তারেক রহমান বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়।
তিনি অতীতের বিভিন্ন ঘটনা তুলে ধরে বলেন, সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ড-এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, ওই ঘটনার মাধ্যমে বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
প্রধানমন্ত্রী দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিসহ বিভিন্ন সময়ে সেনাবাহিনী তাদের দায়িত্ব সফলভাবে পালন করেছে। ভবিষ্যতের জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সময়ে বাহিনীর ভূমিকা আরও স্বচ্ছ ও পেশাদার হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় সেনাবাহিনীর আধুনিকায়ন ও দেশপ্রেমের ভিত্তি গড়ে ওঠে, যা অব্যাহত রাখা জরুরি।
এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রের সব খাতে সংস্কার ও উন্নয়নের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন।





