বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান
বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করে বলেছেন, বিরোধী দলের ওপর এখনো “স্বৈরাচারের ভূত” ভর করেছে এবং তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, প্রাণহানি বেড়ে ৯১৮
প্রধানমন্ত্রী বলেন, “স্বৈরাচার পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভূত রয়ে গেছে।” জনস্বার্থে নেওয়া কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমানের অভিযোগ, অতীতে একটি গোষ্ঠী গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। তিনি দাবি করেন, সেই শক্তি এখনো সক্রিয় থেকে বিভিন্নভাবে সরকারের উদ্যোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আরও পড়ুন: মহাসড়কে এআই ক্যামেরার নজরদারিতে কমবে চাঁদাবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বর্তমান সরকারকে “কৃষক ও মেহনতি মানুষের সরকার” হিসেবে উল্লেখ করে ‘কৃষক কার্ড’ কর্মসূচির কথা তুলে ধরেন। তার মতে, এই উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে প্রধানমন্ত্রী মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন এবং কৃষি মেলার উদ্বোধন করেন। পরে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





