ড. ইউনূসের ভিআইপি মর্যাদার মেয়াদ কমিয়ে ৬ মাস করল সরকার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:১৩ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে দেওয়া মর্যাদার মেয়াদ ছয় মাসে নামিয়ে এনেছে সরকার। এর ফলে তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) কর্তৃক প্রদত্ত নিরাপত্তা সুবিধার সময়সীমাও এক বছর থেকে কমে ছয় মাসে দাঁড়িয়েছে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে গত ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। সে সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ মর্যাদা দেওয়া হবে।

আরও পড়ুন: দেশে ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন ওষুধে স্বনির্ভরতা অর্জনে ভূমিকা রাখবে: স্বাস্থ্য মন্ত্রী

পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের শাসনামল শেষ হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রায় আড়াই মাস পর ড. ইউনূসের ভিআইপি মর্যাদার মেয়াদ পুনর্বিবেচনা করে তা ছয় মাসে নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানা গেছে। এ সিদ্ধান্তের ফলে ড. ইউনূসের জন্য এসএসএফের নিরাপত্তা কাভারেজ নির্ধারিত সময়ের আগেই সীমিত হয়ে আসবে।

আরও পড়ুন: রূপপুরে ইউরেনিয়াম স্থাপন: পারমাণবিক যুগে বাংলাদেশ, বিশ্বের ৩৩তম দেশ