দুর্নীতিতে কোনো আপস নয়, সুশাসনই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ২:৫৩ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির সঙ্গে সরকার কোনো আপস করবে না। দলমত-নির্বিশেষে সবাইকে আইনের আওতায় আনার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দিনে দিনে ইলিশ আরও ছোট হচ্ছে উৎপাদনও কমছে, নেপথ্যে কী

‘সততা ও দক্ষতাই হবে পদায়নের ভিত্তি’

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রতিফলন ঘটে। প্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই প্রধান বিবেচনায় রাখা হবে।

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা

তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে এবং প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে।

‘ঋণের ভার কমাতে প্রয়োজন সবার সহযোগিতা’

সরকার ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার সহযোগিতা পেলে এই চাপ কমানো সম্ভব।

তিনি বলেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খুঁজছে সরকার।

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার

তারেক রহমান জানান, নির্বাচনি ইশতেহার ও জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

এ সময় তিনি সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা দেন।