মেট্রোরেলে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য মেট্রোরেলে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এমআরটি লাইন-৬-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৬৫ বছর বা তদূর্ধ্ব সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।

এছাড়া প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একই হারে বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশন-এ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

ডিএমটিসিএল জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।