যুবদল নেতাকে হত্যার ঘটনায় ২১ জনকে আসামী করে মামলা

Sadek Ali
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:০৯ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফকির জহিরুল ইসলাম (৪৮) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনদিন পর মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিহতের ভাগিনা ইসমাঈল হোসেন বাদি হয়ে সোনারগাঁও থাানয় এ মামলা দায়ের করেন। মামলায় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীকে প্রধান আসামীসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও ৪-৫জনকে মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলায় সকল আসামী আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও খালিয়ারচর গ্রামের বাসিন্দা। এ আগে গত বুধবার রাতে সোনারগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় কলাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নিহত যুবদল নেতা আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ার চর গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান বেপারীর ছেলে। আজ শনিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক। ফকির জহিরুল ইসলামকে স্থানীয়রা আহত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনদিন পর শনিবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক বলেন, নিহত যুবদল নেতা হত্যাকান্ডের ঘটনায় ২১ জনকে আসামী করে দায়ের করা হয়েছে। এছাড়াও ৪-৫জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এজহারভূক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা