বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতার গান নিয়ে অ্যাবাউট ডার্কের ‘নিরাকার’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৪ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিকল্পধারার রক ব্যান্ড ‘অ্যাবাউট ডার্ক’-এর নতুন গান ‘নিরাকার’ প্রকাশ পেয়েছে। বাক্‌স্বাধীনতা, মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতার মতো বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে গানটি।

ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ব্যান্ডটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানুষের কণ্ঠরোধ, চিন্তার স্বাধীনতা সংকুচিত করা এবং সামাজিক চাপে নিজস্ব পরিচয় হারিয়ে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গানটির সুর ও কথায় এসব বিষয় তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: ভাইরাল হওয়ার জন্য কখনো মানহীন কাজ করব না: তাসনুভা তিশা

গানটি নিয়ে অ্যাবাউট ডার্কের পক্ষ থেকে শিল্পী মুন জানিয়েছেন, ‘নিরাকার’ মূলত মানুষের অসহায়ত্ব, বিলুপ্ত হতে বসা অস্তিত্ব এবং হারানো স্বাধীনতা ফিরে পাওয়ার ব্যাকুল আকুতির এক বয়ান। গানের প্রতিটি ছত্রে সামাজিক চাপ, আরোপিত মূল্যবোধ ও ক্ষমতার প্রভাবে সাধারণ মানুষের চিন্তা প্রকাশের পথ অবরুদ্ধ হয়ে পড়ার নির্মম বাস্তবতা ফুটে উঠেছে।

২০১৬ সালে যাত্রা শুরু করে সংগীত অঙ্গনে এক দশক পূর্ণ করতে চলেছে অ্যাবাউট ডার্ক। এই পথচলায় ‘কোন মোহে’, ‘তুমি’, ‘কালো মানুষ’ ও ‘লাইন’ শিরোনামে একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভারতের শিল্পী ইমনকে চরম হেনস্তা

অ্যাবাউট ডার্কের বর্তমান লাইনআপে রয়েছেন মুন (ভোকাল), নাসির উল্লাহ ছুট্টি ও আরফান আহমেদ পূর্ণ (গিটার), আদনান আহমেদ ফিরোজ (বেজ) এবং জাকির (ড্রামস)।