শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনা দেশে ফিরলে তার আত্মসমর্পণের সুযোগ থাকবে না। তাকে গ্রেফতার করে আদালতের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতের দেওয়া রায় বাস্তবায়ন করা হবে।
চব্বিশের গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জুলাই গণহত্যার দায়ে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়।
আরও পড়ুন: আনিসুল হকের ১৭২ কোটি টাকার সম্পদ, দুদকের চার্জশিট
এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশে ফিরে তিনি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন।





