৩ মন্ত্রীকে নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১:০৫ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ইমারত নির্মাণ ও নগর উন্নয়নসংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালাকে যুগোপযোগী এবং আরও কার্যকর করার লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা হয়েছে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগরে ইমারত বিধিমালার কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি বিদ্যমান দুটি আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে, যাতে ঢাকা মহানগরের ইমারত বিধিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।

এ ছাড়া প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।