সিলেটে বাসের চাপায় মা ও ৯ মাসের শিশু নিহত
সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার ৯ মাসের মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুলের কেওড়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুমাইয়া সিদ্দীকা তানিয়া (১৮) ও তার ৯ মাস বয়সী মেয়ে ইনাইয়া জান্নাত। তানিয়া নগরীর শাহপরাণ থানার দাসপাড়া এলাকার বাসিন্দা সামীর আহমেদের স্ত্রী।
আরও পড়ুন: কর্মধায় মানবিক রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী
দুর্ঘটনায় আহত চারজন হলেন মো. শোয়েব আহমদ (১৭), মো. হুসাইন আহমদ (১৭), রহমত মিয়া (২৬) ও মোছা. তানিয়া (২৬)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল কেওড়াছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা ও সাদাপাথর বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশায় থাকা সুমাইয়া সিদ্দীকা তানিয়া ও তার ৯ মাস বয়সী মেয়ে ইনাইয়া জান্নাত। এ সময় আরও চারজন আহত হোন।
আরও পড়ুন: কুলাউড়ায় একসঙ্গে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র সংসদ ‘আল-ফায়জী’
আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, সিলেট -কোম্পানীগঞ্জ সড়কের কাকয়ার পাড়ে সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে নিহত হন। নিহতদের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।





