রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গে এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:২২ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: দুর্গাপূজা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপিদের কঠোর নির্দেশনা

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সংসদ সদস্য বা মন্ত্রী থাকবেন না। শপথ নেওয়ার পর থেকেই তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, মির্জা ফখরুলের সংসদীয় আসনটি শূন্য হবে এবং ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন

জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভোট প্রদান প্রসঙ্গে জানতে চাইলে চিফ হুইপ বলেন, এ বিষয়ে তাঁর দল জামায়াতে ইসলামীই বলতে পারবে।

এদিকে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে তিনিও ভোট প্রদান করবেন বলে জানান চিফ হুইপ।