দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না সরকার: মঈন খান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:২৪ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আমাদের সরকার কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। যারা করবে, যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, বিচার করবে জনগণ’: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, আমাদের ক্যান্টনমেন্টের দল বলা হয়, অথচ আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছেন।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই।

আরও পড়ুন: স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হবে—এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, নির্বাচন অনুষ্ঠানের একটি সাংবিধানিক পদ্ধতি রয়েছে। তাই তিনি ইচ্ছামতো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন না।

তিনি বলেন, আমি আজকে যদি বলে দিই যে অমুক দিন নির্বাচন হবে, এই কথার কোনো অর্থ থাকবে না। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেবে বলেও জানান তিনি।