বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে শুভকামনা ব্যক্ত করেন। একই সঙ্গে তারা নিজ নিজ বাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম ও কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
বাহিনী প্রধানরা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা
রাষ্ট্রপতি আরও বলেন, দায়িত্ব পালনের সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাহিনীর সার্বিক উন্নয়নে তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।





